বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশের যে ৫ বিভাগে ভারি বৃষ্টি হতে পারে
logo

দেশের যে ৫ বিভাগে ভারি বৃষ্টি হতে পারে

সারা দেশে গরম বেড়েছে, কমেছে বৃষ্টি, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় । আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা আরওে সম্ভাবনা রয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শনিবারও (৬ সেপ্টেম্বর) একই ধারা বজায় থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ও সোমবারও একই ধরনের আবহাওয়ার প্রবণতা থাকতে পারে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন