বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি দেশের শীর্ষ আলেম ওলামাদের ধন্যবাদ জানালেন তারেক রহমান
logo

দেশের শীর্ষ আলেম ওলামাদের ধন্যবাদ জানালেন তারেক রহমান

দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, উলামা, ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।তিনি এই মন্তব্য করেন বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন’ শিরোনামের সংবাদকে প্রতিক্রিয়া হিসেবে।

তারেক রহমান বলেন, জাতির ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ও উলামাদের এই স্পষ্ট অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। তিনি আরও বলেন, আলেম ও উলামাদের অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক ও অধিকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে সঠিক নির্দেশনা পাবেন।

বিএনপির চেয়ারম্যান ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, উলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

খুঁজুন