বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
logo

দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও রিটার্নিং অফিসারসহ নির্বাচন কমিশন।

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখা থেকে আইজিপিসহ সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এ সূত্রে সিইসি, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। সিইসির নিরাপত্তার জন্য ইতিমধ্যে গাড়িসহ পুলিশি নিরাপত্তা রয়েছে। সিইসির জন্য নির্বাচনকালীন অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি নিরাপত্তা দিতে বলা হয়েছে।


এ ছাড়া চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন, অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি নিরাপত্তা দিতে বলা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শককে দেওয়া আরেক চিঠিতে সারা দেশে মাঠপর্যায়ের ইসির কার্যালয়গুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বলা হয়েছে। তাতে বলা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। সময়সূচি জারির পর দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে।

এ পরিপ্রেক্ষিতে সারা দেশে মাঠপর্যায়ের ইসির কার্যালয়গুলোতে প্রয়োজনীয়সংখ্যক পুলিশের ফোর্স মোতায়েন করতে বলা হয়েছে চিঠিতে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন