মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ দেশের ৬ জেলায় বইছে। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা। এ পরস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সংস্থাটি জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, কাল থেকে পরবর্তী দুদিন দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
এ অবস্থায় সংস্থাটি জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া, আগামীকাল সারা দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার (১৯ এপ্রিল) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (২০ এপ্রিল) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ দেশের ৬ জেলায় বইছে। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা। এ পরস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সংস্থাটি জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রশমিত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর
ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, কাল থেকে পরবর্তী দুদিন দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় সংস্থাটি জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া, আগামীকাল সারা দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার (১৯ এপ্রিল) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (২০ এপ্রিল) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত