বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি দেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত তারা পিআর পদ্ধতিতে ভোটে অভ্যস্ত না- ডা. জাহিদ হোসেন
logo

দেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত তারা পিআর পদ্ধতিতে ভোটে অভ্যস্ত না- ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন,বাংলাদেশের মানুষ সবসময় সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত এতদিন তারা সেই পদ্ধতিইে ভোট প্রয়োগ করেছে।  দেশের মানুষ পিআর পদ্ধতি কি সেটি যেমন জানেনা তেমনি কোন অবস্থাতেই পিআর পদ্ধতিতে ভোটে অভ্যস্ত না। এমনকি গত ৫৪বছরেও দেশে এই পদ্ধতিতে ভোট হয়নি।

উপজেলা ও পৌর বিএনপি আয়োজীত শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে হিলির চন্ডিপুর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সহিত শুভেচ্ছা বিনিময়ের আগের মুহুর্তে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,আজকে যারা পিআর পদ্ধতিতে ভোট চাইছেন আপনারা নির্বাচনী ম্যানুফেস্ট দলীয় ম্যানুফেস্টে দিন জনগন যদি আপনারটা বেছে নেয় তাহলে আগামী নির্বাচন সেই মোতাবেক হবে। জনগনের কাছে যান সিন্ধান্তটা জনগন নিক দয়া করে জনগনের উপর কোন আদেশ করে চাপিয়ে দিলে সেটি ভালোভাবে নিবেনা। বিএনপি কোন অবস্থাতেই তা গ্রহন করবেনা বলেও মন্তব্য করেন তিনি।
Snapshot - 4.png 523.58 KB
এসময় উপজেলার ১৯টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন। এছাড়াও দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলায় প্রায় ৯ লাখ টাকা বিতরণ করেন তিনি।

শুভেচ্ছা বিনিময়র সময় তিনি বলেন,আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই বাঙালি। তাই কোনো অশুভ শক্তি আমাদের বিভেদ তৈরি করতে পারবে না।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন,পৌরবিএনপির সভাপতি ফরিদ খান,সাধারন সম্পাদক নাজমুল হকসহ অনেকে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন