বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা দেশের জনগন এ সরকারের আমলে ভাল আছে মাগুরা প্রেসক্লাবে প্রেস সচিব শফিকুল আলম
logo

দেশের জনগন এ সরকারের আমলে ভাল আছে মাগুরা প্রেসক্লাবে প্রেস সচিব শফিকুল আলম

মাগুরা প্রেসক্লাব পরিদর্শন কালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এ সরকারে আমলে দেশের জনগন ভাল আছে।,নির্বাচন কবে হবে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, আরও সে সেই লক্ষ্যেই মাননীয় প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন। মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং তারা সন্তুুষ্টি প্রকাশ করেছে।

দেশ ভালই চলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে অনেক ভালো। যে সব জায়গায় সংস্কার দরকার সে সমস্ত জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে ইকোনমিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরো হবে।

পলিটিকাল সংস্কারের জন্য কনসুলসেশন কমিশন অনেকগুলো মিটিং করেছেন এবং ১৫ ই মে শেষ হয়েছে। অনেকে অস্থির হচ্ছেন, আমরা মনে করি যে আমাদের কাজ খুব ফোকাস হচ্ছে এবং কাজগুলো সঠিক গতিতে সঠিকভাবেই হচ্ছে।

সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে, সেটা শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা খাটছেন তাদের ডিগনিফাই লাইফের কথা ভাবছে এবং সেজন্য কাজ করে যাচ্ছি।
প্রেসক্লাবের মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।  এ সময় ক্লাবের প্রায় অর্ধশত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন