বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশের ইতিহাসে রেকর্ড দামে স্বর্ণ
logo

দেশের ইতিহাসে রেকর্ড দামে স্বর্ণ

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৯৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে । ফলে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ২২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম।

সোমবার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর)। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।

স্বর্ণের সঙ্গে বাড়ছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৩ টাকা।

খুঁজুন