বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
logo

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে বাড়িয়েছে। ভরিপ্রতি ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন দর কার্যকর হয়েছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে। ফলে আজ শুক্রবার (৩ অক্টোবর) বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামেই।

বাজারদর অনুযায়ী স্বর্ণের বর্তমান দাম:

২২ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৫,৩৮৪ টাকা

২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৮৬,৪৯৬ টাকা

১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৫৯,৮৫৫ টাকা

সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৩২,৭২৫ টাকা

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় আনা হয়েছে। তবে গহনা কেনার সময় গ্রাহকদের স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি বাড়তেও পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন