বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা দেশের আইন-শৃঙ্খলা পরিস্তিতি খুব খারাপ: পার্থ
logo

দেশের আইন-শৃঙ্খলা পরিস্তিতি খুব খারাপ: পার্থ

শরীফ হোসাইন, ভোলা (বিশেষ) প্রতিনিধি:- দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্তিতি খুব খারাপ উল্লেখ করে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জনগণের সাথে সরকারের জন সম্পৃক্ততা কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এমন কাউকে দেয়া উচিত ছিলো, যেখানে জনসম্পৃক্ততা বেশী হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় ৩ দিনের সংক্ষিপ্ত সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
জেলা শহরের উকিল পাড়া নিজ বাসভবন ‘শান্ত নীড়ে’ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংস্কার হবে নির্বাচনমুখী। এটা দ্রুত করতে হবে, যাতে নির্বাচন বিলম্ব না হয়। এটি নিয়ে কোনমতেই কালবিলম্ব করা যাবে না। তিনি আরো বলেন, গত ৬ মাস ধরে সরকারের যেভাবে চলছে তাতে দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে। তাই সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ, দ্রুত তা সমাপ্ত করতে হবে।

বিজেপি চেয়ারম্যান বলেন, নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে, রমজানের পরে আরও ব্যাপকহারে সারাদেশে দল গোছানোর কাজ শেষ হবে। এ সময় তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে সমর্থন করে আগামীতে দেশের চলমান পরিস্তিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন। এর আগে ঢাকা থেকে রওনা দিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌছার পর দলের হাজার হাজার নেতা-কর্মী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বরণ করে নিয়ে আসেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন