বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশীয় অস্ত্রসহ 'লও ঠেলা' গ্যাংয়ের নয় সদস্য গ্রেফতার
logo

দেশীয় অস্ত্রসহ 'লও ঠেলা' গ্যাংয়ের নয় সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে 'লও ঠেলা' কিশোর গ্যাংয়ের নয় সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর  থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জোবায়ের  ওরফে যুবরাজ (২২) ২। মোঃ হাসান (১৯) ৩। মোঃ রায়হান (২৭) ৪। মোঃ ওয়াসিম (২৫) ৫। মোঃ আনোয়ার হোসেন রাজু (৩২) ৬। মোঃ নুরুল আমিন (১৮) ৭। মোঃ কামাল হোসেন (২২) ৮। মোঃ শাহিন (২৮) ও ৯। মোঃ মেহেদী হাসান (২৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে পাঁচটি চাপাতি ও চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ মে ২০২৫ ) মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজারস্থ মেকাপ খান রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে ২০২৫ ) রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকায় মোহাম্মদপুর রায়ের বাজার মেকআপ খান রোডে উক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার জন্য ভয়ভীতি ও আতংক সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে। মোহাম্মদপুর থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে পাঁচটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা জব্দকৃত দেশীয় অস্ত্রশস্ত্র দীর্ঘদিন ধরে তাদের দখলে রেখে মোহাম্মদপুর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় ছিনতাইসহ ত্রাস সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলো।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন