১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন দেশে বর্তমানে মোট ভোটার রয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চলতি বছর তৃতীয়বারের মতো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, দেশে বর্তমানে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।
আখতার আহমেদ বলেন, চলতি বছর ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী দেশে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
-খবরপ্রতিদিন/ সি.ব