বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশে সেপ্টেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ কোটি ডলার
logo

দেশে সেপ্টেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ কোটি ডলার

দেশে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৩ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি লক্ষ করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেছেন, সেপ্টেম্বরের প্রথম ৩ দিনে দেশে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ৪৩ লাখ ডলার।

তিনি বলেন, গত বছর একই সময়ে এসেছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৬০ শতাংশ।

আরিফ হোসেন আরও বলেন, এছাড়া গত ৩ সেপ্টেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে ১৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের অবদান রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচালক বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৫২৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

এর আগে, সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন