বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশে অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ২০ হাজার ৮৬২ কোটি টাকা
logo

দেশে অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ২০ হাজার ৮৬২ কোটি টাকা

দেশে প্রবাসীরা ১৭১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৮৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) হয়। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ১৫৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ চলতি বছরের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ১৭ কোটি ১০ লাখ ডলার বা ১১.১০ শতাংশ।

এছাড়া চলতি বছরের ১ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় ৯২৯ কোটি ৫০ হাজার ডলার হয়েছে। গত বছরের একই সময়ে এই আয় ছিল ৮০৮ কোটি ২০ লাখ ডলার। এতে দেখা যায়, গত এক বছরে প্রবাসী আয় বেড়েছে ১২১ কোটি ৩০ লাখ ডলার বা ১৫ শতাংশ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন