বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩
logo

দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে নতুন করে করোনায় এক ব্যক্তির মৃত্যুর খবর । গত ২৪ ঘণ্টার হিসাবে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন, করোনা থেকে সুস্থও হয়েছেন তিনজন। আর মারা গেছেন একজন।

সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২১ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন