প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে দেশে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১২ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১২ মে একদিনেই দেশে এসেছে ১৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। এছাড়া চলতি মে মাসের প্রথম ১২ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৫০ লাখ ডলার।
গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১২ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ ডলার। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৫৬৭ কোটি ১০ লাখ ডলার।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারি প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থায় সহজ লেনদেন সুবিধা এবং প্রবাসী বাংলাদেশিদের বাড়তি অংশগ্রহণের কারণে রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
দেশে মে মাসে ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স
দেশে মে মাসে ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স
প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে দেশে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১২ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১২ মে একদিনেই দেশে এসেছে ১৬ কোটি ৩০ লাখ
মার্কিন ডলারের রেমিট্যান্স। এছাড়া চলতি মে মাসের প্রথম ১২ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের
১২ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ ডলার। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৫৬৭ কোটি ১০ লাখ ডলার। বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারি প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থায় সহজ লেনদেন সুবিধা এবং প্রবাসী বাংলাদেশিদের বাড়তি অংশগ্রহণের কারণে রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত