বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশে করোনার ঊর্ধ্বগতি, বিশেষ নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের
logo

দেশে করোনার ঊর্ধ্বগতি, বিশেষ নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার আবারও দেশে ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, এ ধরনের সতর্কতা সময়োপযোগী। ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও ভিড় এড়িয়ে চলার ওপর জোর দিয়েছেন তারা।

সরকারি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় নতুন করে ধরা পড়ছে কোভিড -১৯। জনগণের প্রতি সরকারের এই আহ্বানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এদিকে গতকাল ৫ জুন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন