বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশে কোনো পশু সংকট নেই: সাভারে মন্ত্রী আমিন উর-রশিদ
logo

দেশে কোনো পশু সংকট নেই: সাভারে মন্ত্রী আমিন উর-রশিদ

সাভার প্রতিনিধিঃ আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে দেশে কোনো পশু সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদসহ কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,“বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার যথেষ্ট সজাগ রয়েছে। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কয়েকটি সভা করা হয়েছে, যাতে কোনো গরু দেশে প্রবেশ করতে না পারে।”
তিনি আরও বলেন, “শুধু কোরবানির পশুই নয়, বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ।

দেশের খামারিরা এখন আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন সম্পর্কে দক্ষ হয়ে উঠেছেন। তাই বিদেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। কোরবানির ঈদে দেশে প্রায় এক কোটি গরু, মহিষ ও ভেড়া কোরবানি হয়ে থাকে। অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

খুঁজুন