বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন।
আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটির অবতরণ করে।
পূর্ব ঘোষণা অনুযায়ী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা সড়কে জড়ো হতে শুরু করেছেন। দলীয় ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন তারা। শুধু বিমানবন্দর নয়, খিলখেত, কুড়িল বিশ্বরোড, বনানী থেকে শুরু করে একবারে গুলশানে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত বিএনপি নেতারা রাস্তার দুই পাশে অবস্থান করছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। বাসভবনেও রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে আগে থেকেই বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশও ব্যাপক তৎপর রয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডন যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন।
-খবর প্রতিদিন/ সি.ব
দেশে ফিরলেন খালেদা জিয়া
দেশে ফিরলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন।আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটির অবতরণ করে।পূর্ব ঘোষণা অনুযায়ী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা সড়কে জড়ো হতে শুরু করেছেন। দলীয় ও জাতীয়
পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন তারা। শুধু বিমানবন্দর নয়, খিলখেত, কুড়িল বিশ্বরোড, বনানী থেকে শুরু করে একবারে গুলশানে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত বিএনপি নেতারা রাস্তার দুই পাশে অবস্থান করছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। বাসভবনেও রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে আগে থেকেই বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশও ব্যাপক তৎপর
রয়েছে।প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডন যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন।-খবর প্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত