দেশে প্রবাসী আয় চলতি জুন মাসের প্রথম ২১ দিনে (রেমিট্যান্স) এসেছে ১৯৮ কোটি ৯০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৪ হাজার ৪৬৫ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
রোববার (২২ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৩০ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৫ কোটি পাঁচ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৫ লাখ ৮০ হাজার ডলার।
দেশের ব্যাংকগুলোর মধ্যে জুন মাসের প্রথম ২১ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৩ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৫ কোটি পাঁচ লাখ ১০ হাজার ডলার। এরপরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৮৬ লাখ ১০ হাজার ডলার এবং রূপালী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৮২ লাখ ৩০ হাজার ডলার এসেছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
দেশে এলো ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স
দেশে এলো ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স
দেশে প্রবাসী আয় চলতি জুন মাসের প্রথম ২১ দিনে (রেমিট্যান্স) এসেছে ১৯৮ কোটি ৯০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৪ হাজার ৪৬৫ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।রোববার (২২ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী
আয় এসেছে ১৩০ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৫ কোটি পাঁচ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৫ লাখ ৮০ হাজার ডলার।দেশের ব্যাংকগুলোর মধ্যে জুন মাসের প্রথম ২১ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয়
এসেছে ৩৩ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ডলার।দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৫ কোটি পাঁচ লাখ ১০ হাজার ডলার। এরপরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৮৬ লাখ ১০ হাজার ডলার এবং রূপালী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৮২ লাখ ৩০ হাজার ডলার এসেছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত