বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশে ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
logo

দেশে ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা

প্রবাসী বাংলাদেশিরা দেশে চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রেরিত এই প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিট্যান্সে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ২৫ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.১০ বিলিয়ন ডলার, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী ২৭.৩৫ বিলিয়ন ডলার।

গতমাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম তিন মাস (জুলাই–সেপ্টেম্বর) প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ৭৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (৯২,৫৫০ কোটি টাকা), যা আগের অর্থবছরের সমান সময়ে প্রেরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক ও অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা আনা ও হুন্ডি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন