বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে যশোরে মশাল মিছিল অনুষ্ঠিত
logo

দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে যশোরে মশাল মিছিল অনুষ্ঠিত

ইয়ানূর রহমান, যশোর বিশেষ প্রতিনিধি:- দেশব্যাপি ধর্ষণ, খুন, নারী-শিশু নির্যাতন, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যশোরে মশাল মিছিল করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা কমিটি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর শহরের নীল রতন ধর সড়কে দলটির জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান। মিছিলে নেতৃত্ব দেন কমরেড তসলিম উর রহমান, কমরেড জিল্লুর রহমান ভিটু, শহর কমিটির সম্পাদক কমরেড শেখ আলাউদ্দিন, কমরেড হাবিবুর রহমান মোহন, সদর উপজেলার নেতা কমরেড শাহাবুদ্দিন বাটুল ও কমরেড পিল্টু।

সমাবেশে নেতারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র নিন্দা জানান এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানান। তারা জনসাধারণকে দুর্নীতি, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন