প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করে বলেছেন, দেশ নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
শনিবার (২৩ মে) বিকেলে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশের মালিক জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করতে চায়।
তিনি অভিযোগ করেন, একটি মহল বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন ও ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন,কতিপয় মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, সেটা আর হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন,জনগণের পাশে যারা থাকবে, দেশের মানুষ তাদের সঙ্গেই থাকবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।
সরকারপ্রধান বলেন,আমাদের দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরাই রক্ষা করবো।
আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিরুদ্ধেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী
দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করে বলেছেন, দেশ নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। শনিবার (২৩ মে) বিকেলে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশের
মালিক জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করতে চায়। তিনি অভিযোগ করেন, একটি মহল বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন ও ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন,কতিপয় মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, সেটা আর হতে
দেওয়া হবে না। তিনি আরও বলেন,জনগণের পাশে যারা থাকবে, দেশের মানুষ তাদের সঙ্গেই থাকবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে। সরকারপ্রধান বলেন,আমাদের দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরাই রক্ষা করবো। আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিরুদ্ধেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত