বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
logo

দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন,আজকের এই অনুষ্ঠান রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে। দেখুন, কত গাড়ি চলাচল করছে, মানুষের সমস্যা হচ্ছে। তাই আমরা অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করেছি।

তিনি বলেন,আমরা অঙ্গীকার করি, সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য-সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।

তারেক রহমান বলেন,আসুন, আমরা আজ সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদের সহযোগিতা করতে। একজন নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন,আজকে আর বেশি কথা বলবো না। কারণ এই অনুষ্ঠানের কারণে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ, সাংগঠনিক কার্যক্রম নিয়ে অন্যদিন সভা-সমাবেশ করবো। সেদিন আমরা বসে আলোচনা করবো কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়।

খুঁজুন