সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রায় দেড় হাজার নারী শিক্ষার্থীকে নিয়ে পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের খেলার মাঠে এ ইফতার আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, শিবির আয়োজিত এ ইফতার কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় হাজারের বেশি নারী শিক্ষার্থী অংশ নেন।
অংশগ্রহণকারীদের জন্য আগে থেকেই নিবন্ধন (রেজিস্ট্রেশন) পদ্ধতি চালু করা হয়েছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। এতে প্রায় ১ হাজার ৬০০ নারী শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছিলেন।
ইফতারে অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, গণ–ইফতার মূলত পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির একটি উপলক্ষ। আজকের আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। সবাই খাবার পেয়েছেন এবং পরিবেশও ছিল স্বস্তিদায়ক। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ও টোকেন ব্যবস্থা থাকলে ব্যবস্থাপনা আরও ভালো হবে বলেও তিনি মত দেন।
ইফতারে অংশগ্রহণকারী আরেক নারী শিক্ষার্থী বলেন, ‘আগের ভুল স্বীকার করে শিবির আবারও আমাদের জন্য সুন্দর একটি ইফতারের আয়োজন করেছে—এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আশা করি তারা সামনে আরও ভালোভাবে আয়োজন করতে পারবে।’
জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত ৪ মার্চ আয়োজিত গণ–ইফতারে আমাদের ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে অনেক নারী শিক্ষার্থীকে ইফতার পৌঁছে দিতে আমরা ব্যর্থ হয়েছিলাম। এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিগত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে অল্প সময়ের মধ্যে আজকের এই ইফতারের আয়োজন করা হয়েছে।’
এর আগে গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গণ–ইফতারের আয়োজন করেছিল ছাত্রশিবির। তবে ইফতারের নির্ধারিত সময়ের আগেই আসন পূর্ণ হয়ে যায় এবং খাবার বিতরণে অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। অনেক শিক্ষার্থী খাবার পাননি বলে অভিযোগ করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতেই নারী শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে এ ইফতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।
দেড় হাজার নারী শিক্ষার্থীকে নিয়ে জাবিতে ছাত্রশিবিরের ইফতার
দেড় হাজার নারী শিক্ষার্থীকে নিয়ে জাবিতে ছাত্রশিবিরের ইফতার
সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রায় দেড় হাজার নারী শিক্ষার্থীকে নিয়ে পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের খেলার মাঠে এ ইফতার আয়োজন করা হয়। সরেজমিনে দেখা যায়, শিবির আয়োজিত এ ইফতার কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় হাজারের বেশি নারী শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীদের জন্য আগে থেকেই নিবন্ধন (রেজিস্ট্রেশন) পদ্ধতি চালু করা হয়েছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। এতে প্রায় ১ হাজার ৬০০ নারী শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছিলেন। ইফতারে অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন,
গণ–ইফতার মূলত পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির একটি উপলক্ষ। আজকের আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। সবাই খাবার পেয়েছেন এবং পরিবেশও ছিল স্বস্তিদায়ক। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ও টোকেন ব্যবস্থা থাকলে ব্যবস্থাপনা আরও ভালো হবে বলেও তিনি মত দেন। ইফতারে অংশগ্রহণকারী আরেক নারী শিক্ষার্থী বলেন, ‘আগের ভুল স্বীকার করে শিবির আবারও আমাদের জন্য সুন্দর একটি ইফতারের আয়োজন করেছে—এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আশা করি তারা সামনে আরও ভালোভাবে আয়োজন করতে পারবে।’ জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত ৪ মার্চ আয়োজিত গণ–ইফতারে আমাদের ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে অনেক নারী
শিক্ষার্থীকে ইফতার পৌঁছে দিতে আমরা ব্যর্থ হয়েছিলাম। এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিগত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে অল্প সময়ের মধ্যে আজকের এই ইফতারের আয়োজন করা হয়েছে।’ এর আগে গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গণ–ইফতারের আয়োজন করেছিল ছাত্রশিবির। তবে ইফতারের নির্ধারিত সময়ের আগেই আসন পূর্ণ হয়ে যায় এবং খাবার বিতরণে অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। অনেক শিক্ষার্থী খাবার পাননি বলে অভিযোগ করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই নারী শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে এ ইফতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত