বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
logo

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৫ জন।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন কিশোর (১৪) ও একজন নারী (৪৮)।

বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশালে। এ জেলায় নতুন করে ৭৪ জন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬০ জন, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে দুজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৫ জন।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন