বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
logo

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮

আরও ৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায়। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫৮ জন।

বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ২০২ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এর বাইরে ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, বরিশাল বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৬২ জন, রংপুর বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২৪২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৫৭ হাজার ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন