বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
logo

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

তে আক্রান্ত হয়ে দুই শিশু ও এক কিশোরসহ ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ২৪৭ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুই কন্যা শিশুর বয়স যথাক্রমে ৪ ও ৭। অপর দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের বয়স ২৬ ও ১৫। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ৪৯ জন নারী।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১০০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ৫৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবমিলিয়ে ২৭ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

খুঁজুন