বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা দেবীদ্বারে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র উদ্যোগে দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত
logo

দেবীদ্বারে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র উদ্যোগে দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত

মানুষ মানুষের জন্য, স্বাস্থ্যই সকল সুখের মূল" এই স্লোগানকে সামনে রেখে, কুমিল্লা দেবীদ্বার শাখার, 
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র উদ্যোগে, দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক্যাম্প  ও  ঔষধ বিতরণ অনুষ্ঠিত ।
ময়নামতি এরিয়ায় ফুলগাছ তলা, বারেরা মাসকাট  হাউজে, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র উদ্যোগে , মঙ্গলবার দিনব্যাপী  চক্ষু, গাইনী ও চর্ম, শিশু, সার্জারি, ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গন চিকিৎসা সেবায়  রোগীদের নিবিড়ভাবে পরামর্শ প্রদান করেন ।

এই আয়োজিত দিনব্যাপী পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র  এই ফ্রি মেডিকেল ক্যাম্পে, মানবিক কর্মসূচিতে কয়েকশত অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

প্রতিষ্ঠানটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় সেবা পিএমকে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ক্যাম্পে আন্তরিকতার সাথে সেবা প্রদান করেন। চক্ষু বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ নয়ন কুমার সরকার উন্নত প্রযুক্তির মাধ্যমে রোগীর চোখের সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দিচ্ছেন। এছাড়া ক্যাম্পে মেডিসিন, গাইনী ও চর্ম এবং যৌন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের নিবিড়ভাবে পরামর্শ প্রদান করেন।

এই দেবীদ্বার  ​ক্যাম্পে আগত শত শত রোগীদের চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ পত্র  বিনামূল্যে বিতরণ করা হয়েছে ।নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী রোগীদের সার্বিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা ক্যাম্পে জ্বর, সর্দিকাশি, ডায়াবেটিস, চর্মরোগ, গ্যাস্ট্রিকসহ নানা ধরনের রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নেন। 

 পাশাপাশি যাদের চোখের ছানি বা দৃষ্টির সমস্যা ধরা পড়েছে, তাদের জন্য বিনামূল্যে চশমা ও পরবর্তী চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়েছে। এই মানবিক উদ্যোগে দেবীদ্বার ময়নামতি এরিয়ার এলাকার গরীব-দুঃখী ও সাধারণ মানুষরা অত্যন্ত খুশি। তারা জানান, এই আধুনিক চিকিৎসা সেবা তারা ঘরে বসেই পেয়েছেন, যা তাদের জন্য সত্যিই আশার আলো।

 পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র  এর সামাজিক দায়বদ্ধতা ,, ​কেবল ক্ষুদ্র ঋণ কর্মসূচিই নয়, বরং শিক্ষা ও স্বাস্থ্য সেবার মাধ্যমে সমাজের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নেও নিরলস কাজ করে যাচ্ছে। এই ধরনের মানবিক উদ্যোগ পিএমকে-এর সামাজিক দায়বদ্ধতার প্রতি গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাদের এই উদ্যোগ গ্রামীণ অঞ্চলে উন্নত চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী রোগীদের সার্বিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা ক্যাম্পে জ্বর, সর্দিকাশি, ডায়াবেটিস, চর্মরোগ, গ্যাস্ট্রিকসহ নানা ধরনের রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নেন। উপস্থিত। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের অবস্থা পর্যবেক্ষণ শেষের পাতায়চিকিৎসা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পোগ্রাম ম্যানাজার মোঃ হুমায়ুন কবির , ডঃ বিপুল চন্দ্র দাস, ডাঃ তারেক রহমান ফয়সাল, ডাঃ আহছানউল্লাহ শুভ, ডাঃ মোঃ মাছুদ রানা , এছাড়াও চক্ষু, গাইনী ও চর্ম, শিশু, সার্জারি, ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গন চিকিৎসা সেবা প্রদান করেন  ডাঃ পিয়াংকা রায়,  ডাঃ মোঃ জহির উদ্দিন , ডাঃ মোঃ জিয়াউল হাসান, ডাঃ মোছাম্মাদ নাসরিন আক্তার,  ডাঃ  মনোজ সিনহা , ডাঃ আবদুল্লাহ  আল মামুন  ।

বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষ গন সংস্থা প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উপ- প্রধান নির্বাহী, দেওয়ান ফয়সাল স্যারের প্রতি, এসময় আরো ধন্যবাদ জানান পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি। 

সহকারী পোগ্রাম ম্যানাজার মোঃ হুমায়ুন কবির বলেন। পিএমকের বাংলাদেশের সকল শাখায় তিন মাস ব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, বিনামূল্যে  ঔষধ বিতরণ ও অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা এবং ঔষধ  ও  চক্ষু  রোগীদের পাওয়ারের চশমা বিতরণ করা হয়েছে ।

খুঁজুন