বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দালালের মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা, তেঁতুলিয়া সীমান্তে ১১ নারী আটক
logo

দালালের মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা, তেঁতুলিয়া সীমান্তে ১১ নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে ১১ নারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শুকানী বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।

নীলফামারী ৫৬ বিজিবি সূত্র জানায়, তেঁতুলিয়ার শুকানী সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ১ নং সাব পিলার এলাকা দিয়ে ১১ নারী অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে অভিযানে ঐ সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বাড়ি এলাকায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একাধিক দালালের মাধ্যমে মোট এক লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্তে আসেন।
এ সময় তাদের কাছ থেকে ৭০০ টাকা জব্দ করা হয়। তাদের বাড়ি ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর. নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একাধিক দালালের মাধ্যমে এক লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করে বলে জানায় বিজিবি।

৮ আগস্ট (শুক্রবার) বিজিবি ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন