বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ডাকসুতে ভিপি পদে ৪৮ জন, জিএস পদে লড়বেন ১৯ জন
logo

ডাকসুতে ভিপি পদে ৪৮ জন, জিএস পদে লড়বেন ১৯ জন

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তালিকা প্রকাশ করেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে সহসভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রয়েছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ৪৬২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ হিসেবে রাখা হয়েছে। ৪৭ জন রয়েছেন ত্রুটিপূর্ণ প্রার্থীর তালিকায়।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। আর ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন