বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ
logo

ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, বিজয়ীদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এ অভিনন্দন জানান তিনি।

তিনি বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে যারা জয়ী হয়েছে, আমি আবারো তাদের অভিনন্দন জানাই।

এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু পত্রিকায় দেখলাম ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে লেখা। আমার জানা মতে ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। এই নামে কোনো প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল কি না? তাহলে পত্রিকায় ও বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন, প্রশ্ন সেখানে।

তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দলীয় ব্যানারে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। অন্যান্য কয়েকটি দল, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নিজ নামে নির্বাচন করেছে। কেউ-কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে নির্বাচন করেছেৃ এছাড়া বিভিন্ন নামে করেছে। কিন্তু যারা জয়ী হয়েছেন তাদের প্যানেলের নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছেন তাদেরকে আমি আবারও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই

২৪-এর পরবর্তী সময়ে আমাদের সবচাইতে বড় সংগ্রামের নাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম।

তিনি বলেন, আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা করতে হবে। যে সংস্কৃতি গণতান্ত্রিক সংস্কৃতি সহনশীলতার সংস্কৃতি সহমতা সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন