বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর
logo

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর

নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮ থেকে বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তফসিল অনুযায়ী, আগামী ১২ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১১ মার্চ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দীর্ঘ ২৮ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের নির্বাচনে নেতৃত্বে এসেছিলেন- সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন