বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ
logo

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

আজ বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়। এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১২৫ জন।

সোমবার (১৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন নিশ্চিত করেছেন।

এদের মধ্যে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদকীয় পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন আছেন। গতকাল ষষ্ঠ দিনে ডাকসুর জন্য ৬৪ জন এবং হল সংসদের জন্য আরও ১০৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে এখনো বড় ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতারা মনোনয়ন নেননি। নির্বাচন কমিশনের ধারণা, শেষ দিনে এই সংখ্যা ৩০০ ছাড়াতে পারে।

এবারের নির্বাচনে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও অংশ নেবেন। প্রতিদ্বন্দ্বিতায় থাকবে ছাত্রদল, ছাত্রশিবির, বাগছাস, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বাম সংগঠনসহ আরও কয়েকটি প্যানেল।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

খুঁজুন