বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি ড. ইউনূস ও উপদেষ্টা পরিষদ জনগণের আশা-আকাঙ্খা পুরণ করতে ব্যর্থ হয়েছে: হাফিজ উদ্দিন আহমেদ
logo

ড. ইউনূস ও উপদেষ্টা পরিষদ জনগণের আশা-আকাঙ্খা পুরণ করতে ব্যর্থ হয়েছে: হাফিজ উদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বিএনপি ও বাংলাদেশের বর্তমানের সমমনা দলগুলো ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করেছিল। কিন্তু ড. ইউনূস ও উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র করতে এবং জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এমনকি যারা জুলাই-আগস্টে আহত হয়েছে তাদেরও কোনো খোঁজ-খবর নিচ্ছে না। তাদের মূল্যায়ণও করতে পারেনি। ১৬ বছর দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে বিএনপি। আমরা চেষ্টা করেছি দুঃশাসন রোধ করতে। শনিবার (২৬ জুলাই) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানেনা তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। যার অর্থ হলো আনুপাতিক হারে ভোট হবে। যারা ভোটার এবং যাকে ভোট দেবে তারা প্রার্থীর চেহারা দেখতে পাবেন না। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবেনা তারা বলেছে আমাদের দল ভোট করে দেবে। সেখানে দলের ওপরে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তিকে ভোট দিতে হবে না। এটাই হলো পিআরআর। কিন্তু বিএনপি চায় ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে। একজন মানুষের গুনাগুন বিচার করে, অতীতে তিনি জনগণকে কী ধরনের সার্ভিস দিয়েছেন, কোনো ভালো কাজ করেছেন কিনা সেটা দেখে-শুনে জনগণ ভোট দেবে। এটা বিএনপির দাবি।

লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ. ক. ন কুদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম প্রমূখ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন