বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা চুয়াডাঙ্গা-১আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা ছেলুন জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন
logo

চুয়াডাঙ্গা-১আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা ছেলুন জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর নেই।শুক্রবার ১৩ জুন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে শুক্রবার সন্ধ্যায় তিনি চলে যান না ফেরার দেশে।

সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন রাজনৈতিক জীবনে ছিলেন অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এরপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পান। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন