বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা চট্টগ্রাম মেডিকেল কলেজেে চান্স পেলেন রামিসা মালিয়াত আন্নাফী
logo

চট্টগ্রাম মেডিকেল কলেজেে চান্স পেলেন রামিসা মালিয়াত আন্নাফী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিকিৎসা শিক্ষা অধিদপ্তর (DGME)এমবিবিএস এবং বিডিএস (সরকারি ও বেসরকারি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেলেন "রামিসা মালিয়াত আন্নাফী"।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১২২৬৩২ জনের মধ্যে ১১৩৭ তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন রামিসা মালিয়াত আন্নাফী।

রামিসা মালিয়াত আন্নাফী একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। বাবা-মা’সহ পরিবারের সবার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ছোটবেলা থেকে রামিসা মালিয়াত আন্নাফী মেডিকেলে পড়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। নিজের চেষ্টা, পরিবারের সদস্যদেরসহ শিক্ষকদের অনুপ্রেরণায় অদম্য মেধাবী এ শিক্ষার্থী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

রামিসা মালিয়াত আন্নাফী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নতুন ভাষানচর সম্ভ্রান্ত পরিবার বেপারী বাড়ির সন্তান।

বাবা মো: মাহবুব আলম পেশায় চাকরিজীবী। সে দি একমি ল্যাব. লি: এর ম্যানেজারের দ্বায়িত্ব পালন করে আসছে।মা নাজিয়া সুলতানা গৃহিণী রামিসা মালিয়াত আন্নাফী পি.এস.সি.ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ ট্যালেন্টফুল বৃত্তি জে.এস.সি.জিপিএ-৫ পেয়েছে এস.এস.সি,গোল্ডেন  

জিপিএ-৫ ট্যালেন্টফুল বৃত্তি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচ.এস.সি গোল্ডেন  
জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ভর্তির সুযোগ পেয়েছেন।এ ছাড়া শিক্ষাজীবনে বৃত্তিসহ বিভিন্ন মেধা নির্বাচনি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।

রামিসা মালিয়াত আন্নাফী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পাওয়ায় প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। আর সেই লক্ষ্যে আমি লেখাপড়া চালিয়ে গিয়েছি। সরকারি মেডিকেলে চান্স পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একজন আদর্শবান ডাক্তার হয়ে নিজ এলাকাসহ আমাদের দেশের দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারি। তিনি আরও বলেন, আমার এই ভালো ফলাফলের পেছনে মা-বাবা, শিক্ষকদের অবদান অপরিসীম।

খুঁজুন