বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় *চট্টগ্রাম ইপিজেড এর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০০ জন আনসার সদস্য *
logo

*চট্টগ্রাম ইপিজেড এর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০০ জন আনসার সদস্য *

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও কাজ করছে।

আগুন লাগার খবর পেয়ে আনসার-ভিডিপির ১০০ (একশত) জন সদস্য দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নেন।

এসময় ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আনসার সদস্যরা পানির সরবরাহ ও সরঞ্জাম পরিবহনে সহায়তা করেন। পাশাপাশি, তারা ফায়ার সার্ভিস ও কারখানার কর্মীদের সহায়তায় আটকা পড়া শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করেন, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযানের পাশাপাশি আনসার সদস্যরা কারখানার আশপাশে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখেন। আগুনের খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়; আনসার সদস্যরা শৃঙ্খলা রক্ষা করে উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে সহায়তা করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন