বুধবার বেলা ১১ টায় ঝিনাইদহ ফ্যামিলি জোন মিলনায়তনে রাশেদ খান বলেছেন চট্টগ্রাম বন্দর, করিডোর কোন অবস্থায় বিদেশীদের হাতে দেওয়া যাবে না। শেখ পরিবারের কাউকে আটক করতে সরকার ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছে। তাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়াই দাড় করাতে হবে।
গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সঠিক তথ্য প্রকাশ, আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। প্রতিটা উপদেষ্টার এপিএসদের সম্পদের হিসাবের তথ্য প্রকাশ ডামি এমপিদের আটক ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এপ্রিলে গরমে ভোট দেওয়া কষ্টদায়ক, নির্বাচনের তারিখ পূর্ণ বিবেচনা সাধারণ মানুষের দাবী।
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে যাওয়া সংক্রান্ত তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি। অন্তবর্তীকালীন সরকার, নির্বাচনী রোড ম্যাপ, স্থানীয় রাজনীতি, সংকট সমাধান, জনগণের উন্নয়ন বিষয়ে মতবিনিময় ও সাংবাদিক সম্মেলন উপলক্ষ্যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন এ কথা বলেন। প্রধান অতিথি রাশেদ খান আরও বলেন জাতীয় পার্টি ও ১৪ দলের নিষিদ্ধ করতে হবে।
সভাপতিত্ব করেন অধ্যাপক সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, সাংগঠনিক সম্পাদক জেলা যুব অধিকার পরিষদ মোঃ মিশন আলী, সভাপতি ছাত্র অধিকার পরিষদ আব্দুল আল মামুন, সাধারণ সম্পাদক জেলা ছাত্র অধিকার পরিষদ রিহান হোসেন প্রমুখ। সম্মেলনে জেলা, থানা, পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব