১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা এলাকায়। শনিবার দুপুর ২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকতে পারে।
১৪৪ ধারা অনুযায়ী পাঁচজনের বেশি লোক একসঙ্গে জড়ো হওয়া এবং সব ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গেট-২ সংলগ্ন এলাকায় ইতোমধ্যে থমথমে পরিবেশ বিরাজ করছে। পুরুষশূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম। হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযানে নেমেছে যৌথবাহিনী।
সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হন। এ কারণে আজও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে কাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় সেনা টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও বৃদ্ধি করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। ১৪৪ ধারা প্রত্যাহার বা বর্ধিতকরণ নিয়ে উপজেলা প্রশাসনের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা।
-খবরপ্রতিদিন/ সি.ব