বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা চরফ্যাশনে আলোচিত জোড়া খুনের মামলায় ৩ জনের মৃত্যুদন্ড
logo

চরফ্যাশনে আলোচিত জোড়া খুনের মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

ভোলার চরফ্যাশনে আপন ২ ভাইকে হত্যার দায়ে ৩ আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও ২ জনকে ৬ ও ৫ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: শওকত হোসাইন এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- মো: বেলাল, মো: সালাউদ্দিন ও মো: শরিফুল ইসলাম।

এদের মধ্যে বেলাল চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের মো: জাফরুল্লাহ ফরাজী ছেলে, সালাউদ্দিন একই উপজেলার চরমানিকা ইউনিয়নের সামছুদ্দিনের ছেলে এবং শরিফুল ইসলাম একই ইউনিয়নের শাহে আলম মুন্সির ছেলে। এছাড়া আবু মাঝিকে ৬ মাস এবং আবুল কাশেমকে ৫ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

জানা গেছে, ২০২১ সনের ৭ এপ্রিল জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীলকে গলা কেটে হত্যার পর পেট্রোল দিয়ে মরদেহ পুড়িয়ে গুমের চেষ্টা করেন অভিযুক্ত ৫ আসামি। ঘটনার একদিন পর পুলিশ সুন্দরী খাল এলাকার একটি বাগান থেকে পুড়ে যাওয়া ২টি মরদেহ উদ্ধার করে।

তরে মরদেহ থেকে বিচ্ছিন্ন ২টি মাথা খুঁজে পায়নি পুলিশ। পরে পুলিশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতদের ছোট ভাই নিপেন চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো: শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। শরিফুলকে গ্রেপ্তারের পর খুনের রহস্য উদঘাটন হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি সেপটিক ট্যাংক থেকে ২টি মাথার খুলি উদ্ধার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের কাছে জমি বিক্রির পাওনা টাকা চাইতে গেলে বেলাল তাদের হত্যার পরিকল্পনা করেন। এরপর বেলাল, ছালাউদ্দিন ও শরীফুল মিলে ২ ভাইকে গলা কেটে হত্যা করেন এবং পেট্রোল দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেয়।

আদালত আরো বলেন, আসামিরা ঠান্ড মাথায় এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী এ হত্যাকা- ঘটিয়েছে। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় ৩ আসামি শরিফুল ইসলাম, আবু মাঝি ও আবুল কাশেম আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামি বেল্লাল ও ছালাউদ্দিন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

চরফ্যাশনের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত ৩ জনের মধ্যে একজন কারাগারে আছেন, অন্য দু’জন পলাতক।

খুঁজুন