যশোরের চৌগাছায় বালুবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
নিহতরা হলো, উপজেলার কালিয়াকুন্ডু গ্রামের ইমন হোসাইন (১৫) ও আশরাফুল ইসলাম (১৫)।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রলির সাথে তাদের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
চৌগাছায় মোটরসাইকেল–ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চৌগাছায় মোটরসাইকেল–ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
যশোরের চৌগাছায় বালুবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
পাঠিয়েছে।নিহতরা হলো, উপজেলার কালিয়াকুন্ডু গ্রামের ইমন হোসাইন (১৫) ও আশরাফুল ইসলাম (১৫)।চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রলির সাথে
তাদের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত