বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় চলমান সংকট ঘনীভূত করতে চেষ্টা করছেন কিছু উপদেষ্টা
logo

চলমান সংকট ঘনীভূত করতে চেষ্টা করছেন কিছু উপদেষ্টা

সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল নজরুল বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার (২৫ মে) সকালে নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে জন্মদিনে ফুল আর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে।

সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত অনুরাগী সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতরা।

নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল নজরুল।

তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছেন। উপদেষ্টারা তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন