বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা চকরিয়ায় ট্রাকের চাপায় ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু
logo

চকরিয়ায় ট্রাকের চাপায় ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

চকরিয়া সরকারি কলেজ সংলগ্ন হিরো শোরুমের সামনে ট্রাক গাড়ির চাপায় প্রাইম কেয়ার লি: এর বিক্রয় প্রতিনিধি মোটরসাইকেল আরোহী মোহাম্মদ  শাহজাহান ভূইয়ার (৪০) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) সকাল সাড়ে দশটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা ও চকরিয়া পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের মুফিজ মাস্টারের মেয়ের জামাতা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া সরকারি কলেজ সংলগ্ন হিরো হোন্ডার শোরুমে যাওয়ার সময় রাস্তা পারাপার করতে গিয়ে কক্সবাজার মুখী আকিজ গ্রুপের মালবাহী ট্রাকের গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় গুরুতর আহত শাহাজাহান ভূইয়াকে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি প্রায় ১৪ বছর ধরে চকরিয়া উপজেলায় প্রাইম কেয়ার ভেটেরিনারি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি আরিফ জানান, চকরিয়া সরকারি কলেজের পাশ্ববর্তী এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন