বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা চকরিয়ায় নদীতে হাত-পা ও মুখ বাঁধা টমটম চালকের মরদেহ উদ্ধার
logo

চকরিয়ায় নদীতে হাত-পা ও মুখ বাঁধা টমটম চালকের মরদেহ উদ্ধার

আমান উল্লাহ, কক্সবাজার:- কক্সবাজারের চকরিয়ায় মুজিবুর রহমান (১৫) নামে টমটম চালক নিখোঁজের ১২ ঘন্টা পর নদী থেকে হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্ট থেকে টমটম চালক মুজিবুর রহমানের লাশ উদ্ধার কর হয়। মুজিবুর রহমানের বাড়ি চকরিয়া উপজেলা পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিকদার পাড়া এলাকা। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। জানা যায়, টমটম চালক মুজিবুর রহমান প্রতিদিনের মতো টমটম নিয়ে বের হয়। সোমবার রাত ১১টার দিকে তার মোবাইলে সংযোগ পাওয়া গেলেও রাত ১২টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সীমন্তবর্তী মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে ভাসমান অবস্থায় মুজিবুর রহমানের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে বদরখালী নৌ পুলিশ ঘটনাস্থল থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার করে।

বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ নাজেম উদ্দিন বলেন, টমটম ছিনতাই করতে টমটম চালককে হাত-পা ও মুখ বেঁধে নদীতে ফেলে টমটম নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।  গলার নিচে দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।  

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন