খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ও গণমানুষের নেতা শফিকুল আলম তুহিন চিকিৎসা শেষে সুস্থ শরীরে পুনরায় নিজ এলাকায় ফিরে এসেছেন। তার এই প্রত্যাবর্তনে খুলনার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দের জোয়ার পরিলক্ষিত হচ্ছে।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর প্রিয় নেতার ফিরে আসার সংবাদে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছেন তার অনুসারী ও দলীয় কর্মীরা। স্থানীয় নেতাকর্মীরা তাকে "খুলনার সর্বস্তরের নেতাকর্মীর হৃদয়ের স্পন্দন" হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন।
উল্লেখ্য যে, শফিকুল আলম তুহিন মাঠপর্যায়ের একজন বলিষ্ঠ নেতা হিসেবে খুলনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সুস্থতা ও ফিরে আসা আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নেতাকর্মীরা তার দীর্ঘায়ু ও উত্তরোত্তর সুস্বাস্থ্য কামনা করেছেন।
চিকিৎসা শেষে খুলনায় ফিরলেন জননেতা শফিকুল আলম তুহিন; নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার
চিকিৎসা শেষে খুলনায় ফিরলেন জননেতা শফিকুল আলম তুহিন; নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার
খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ও গণমানুষের নেতা শফিকুল আলম তুহিন চিকিৎসা শেষে সুস্থ শরীরে পুনরায় নিজ এলাকায় ফিরে এসেছেন। তার এই প্রত্যাবর্তনে খুলনার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দের জোয়ার পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘদিন
চিকিৎসাধীন থাকার পর প্রিয় নেতার ফিরে আসার সংবাদে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছেন তার অনুসারী ও দলীয় কর্মীরা। স্থানীয় নেতাকর্মীরা তাকে "খুলনার সর্বস্তরের নেতাকর্মীর হৃদয়ের স্পন্দন" হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। উল্লেখ্য যে, শফিকুল
আলম তুহিন মাঠপর্যায়ের একজন বলিষ্ঠ নেতা হিসেবে খুলনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সুস্থতা ও ফিরে আসা আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।নেতাকর্মীরা তার দীর্ঘায়ু ও উত্তরোত্তর সুস্বাস্থ্য কামনা করেছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত