বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ছুরি-চাকু সন্ত্রাস রুখতে নন্দীগ্রামে থানা পুলিশের লিফলেট বিতরণ
logo

ছুরি-চাকু সন্ত্রাস রুখতে নন্দীগ্রামে থানা পুলিশের লিফলেট বিতরণ

ছুরি হাতে নয়, হাত মেলাতে শিখি, মানবতার আলোয় শহরটাকে দেখি, রাগে নয়, ভালোবাসায় থাকুক বিজয় সহিংসতা রুখতে সচেতন হই সবাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে  থানা পুলিশের উদ্যোগে ছুরি-চাকু সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছুরি-চাকু সন্ত্রাস রুখতে হবে এখনই, নিরাপদ বগুড়া আমাদের হাতেই শ্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, ছুরি-চাকু সন্ত্রাস প্রতিরোধে বগুড়া জেলা পুলিশের এটি একটি সচেতনতামূলক কার্যক্রম। কেউ ছুরি বা চাকু নিয়ে ঘোরাফেরা করবেন না এটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। কারো হাতে ছুরি বা চাকু দেখা গেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এই সময় তার সঙ্গে ছিলেন নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মুসা সরকার, এসআই রাজিব আলীসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন