বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন
সারাবাংলা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
logo

ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

তানভীর খান (স্টাফ রিপোর্টার,ঢাকা):- রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। কাইয়ুম (২২), ২। রাজিব (১৮), ৩। রহমত উল্লাহ (১৯), ৪। ইউসুফ (৪০), ৫। সোহান (২২), ৬। আয়ান (২১), ৭। শুভ (২৪), ৮। জাহাঙ্গীর (২১), ৯। শাকিল (২২) ও ১০। হাসান (২৮)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (০৩ মার্চ ২০২৫) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন