ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি। তারা নতুন পরিচয়ে সামনে এসেছেন গত বছরের নভেম্বরে। নতুন বাবা-মা হিসেবে আত্মপ্রকাশ হয় তাদের। এবার ছেলে সন্তানের নাম প্রকাশ করলেন অভিনেত্রী।
এতদিন ছেলের নাম গোপনেই রেখেছিলেন এ তারকা জুটি। এবার জন্মের দুই মাস পরে ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন।
ক্যাটরিনা এবং ভিকি সন্তানের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের ‘গোপন কথা’ ফাঁস করলেন নায়িকা
‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে। নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই তাই কমেন্ট বক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ক্যাটরিনার পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রিটিরাও। পরিণীতি চোপড়া লিখেছেন,ছোট্ট বেবি, অনেক ভালোবাসা। দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকার, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারি সকলেই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন। প্রসঙ্গত, অভিনেতা ভিকি কৌশলকে ২০২১ সালের ৯ ডিসেম্বর ভালোবেসে বিয়ের করেন ক্যাটরিনা। বিয়ের সাড়ে তিন বছর পর ৪২ বছরে প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড এ সেলিব্রেটি।
-খবরপ্রতিদিন/ সি.ব