বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বর্ষপূর্তি:উলিপুরে বিএনপি ও জামায়াত এর বিজয় র‍্যালী
logo

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বর্ষপূর্তি:উলিপুরে বিএনপি ও জামায়াত এর বিজয় র‍্যালী

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র- জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে পৃথক পৃথকভাব বিজয় র‍্যালী, গণ জমায়েত ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী, উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ
সংগঠনের নেতাকর্মীরা।


মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উলিপুর পৌর শহরের প্রেট্রোল পাম্প থেকে একটি  বিজয় র‍্যালী বের করে বিএনপির একটি অংশ। র‍্যালী শেষে শহরের মসজিদুল হুদা মোড়ের

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা বিএনপর সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল,

ফিরোজ কবীর কাজল, মোতলেবুর রহমান মঞ্জু প্রমূখ।

এরপর বেলা ৩ ঘটিকায় উপজেলা জামায়াতে ইসলামী’র আয়োজনে উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি বিজয় গণ-র‍্যালী বের হয়।

র‍্যালী শেষে একই স্থানে গণ জমায়েতে বক্তব্য রাখেন, উপজেলা আমির মশিউর রহমান, সেক্রেটারি অধ্যাপক আব্দুল জলিল ও প্রভাষক খায়রুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে, বিকেল ৪ ঘটিকায় উপজেলা বিএনপি ও বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের আয়োজনে একটি স্মরণকালের বিজয় মিছিল উলিপুর বিজয় মঞ্চ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় উলিপুরের সকল রাস্তা বন্ধ হয়ে যায়।

কিছুক্ষনের জন্য পুরো উলিপুর শহর স্থবীর হয়ে পড়ে। বিজয় মিছিলটি পুনরায় বিজয় মঞ্চে গিয়ে শেষ হয়।

বিজয় মঞ্চের সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র মোঃ হায়দার আলী মিয়া, অধ্যাপক সোলায়মান সরকার, আব্দুর রশীদ সরকার, অধ্যক্ষ ওবায়দুর

রহমান বুলবুল, আলতাব হোসেন, এরশাদুল হাবিব নয়ন, তৌফিকুর রহমান প্রমুখ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সমাবেশে
বক্তারা বলেন, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি।

 দ্রুত নির্বাচনই সেই পথের একমাত্র সমাধান। গত ১৭ বছর উলিপুরে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে, তাদেরকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেঅবিলম্বে ফ্যাসিস্ট আ.লীগের ঐসব নেতাকর্মীকে গ্রেপ্তারের জোড় দাবি জানান বক্তারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন