বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
logo

ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে  সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সংগঠনের উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া'র পরিচালনার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম-আহবায়ক ফারুক আহমেদ নোমানী। সংগঠনের সিনিয়র সহ সভাপতি অজিত কুমার দাশ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সুনামগঞ্জ জেলা  বিএনপির আহবায়ক কমিটির সদস্য-ফারুক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জের ব্যবসায়ী নেতা আশরাফুর রহমান চৌধুরী, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমান বাবুল, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শাহ মুহাম্মদ আখতারুজ্জামান, সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, ব্যবসায়ী ইব্রাহীম আলী। এসময় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন, জামায়াতে ইসলামী ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মানিক মিয়া, ক্রিড়াবিদ আলী আহমদ তালুকদার ও লাল মিয়া, সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনেদ আহমেদ রুনু, ধর্মবিষয়ক সম্পাদক জানে আলমসহ বিএমএসএফ-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বিএমএসএফ-এর ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। শেষে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের  বিশেষ অতিথি মাওলানা আবুল হাসনাত।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন